জেলা ও দায়রা জজ
জনাব শেখ ফারুক হোসেন
সিনিয়র জেলা ও দায়রা জজ, বরিশাল।
জনাব শেখ ফারুক হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ২৯.১০.২০২৪ তারিখ অত্র জেলায় যোগদান করেন। তিনি ১৮তম বি.সি.এস (বিচার) ব্যাচের একজন সদস্য। তাঁর সার্ভিস আইডি নং-১৯৯৮১১৮০৬১। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (সম্মান), এল.এল.এম ডিক্রী অর্জন করেন। তাঁর নিজ জেলা সাতক্ষীরা। ইতোপূর্বে তিনি সহকারী জজ-ভোলা, সিনিয়র সহকারী জজ-কুষ্টিয়া, যুগ্ম জেলা ও দায়রা জজ-সিলেট, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-যশোর, উপ-পরিচালক, দূর্নীতি দমন কমিশন, ঢাকা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-নড়াইল, পরিচালক, দূর্নীতি দমন কমিশন, ঢাকা। স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) যশোর, বিচারক, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকা, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), দ্রুত বিচার ট্রাইব্যুনাল, বরিশালে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশ ও বিদেশের বাহিরে ২৬ তম বুদিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিপিএটিসি, সাভার, ঢাকা।, ২৭তম এবং ৭০তম বুদিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা। শিশু বিচার ব্যবস্থা সংক্রান্তে ১ সপ্তাহ ব্যাপী সেমিনার, কলম্বো-শ্রীলঙ্কা। Strengthening Capacity Building of Subordinate Judiciary (4 Weeks, Western ydney University, Australia.), Indian Technical and Economic Co-operation (2 Weeks, National Judicial Academy, Bhopal, India) প্রশিক্ষণ কোর্স সম্পন্ন এবং ভ্রমন করেন।