চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ জাহিদুল আজাদ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
বরিশাল
জনাব মোঃ জাহিদুল আজাদ বরিশাল জেলায় ১১তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে ৩০ নভেম্বর ২০২৫ তারিখে যোগদান করেন। তিনি বি. জে. এস. ৪র্থ ব্যাচের একজন সদস্য। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল এল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনে তিনি রাজবাড়ী, ঝিনাইদহ, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা ও বরিশালে সহকারী জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি জুডিসিয়াল এডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউশন হতে বেসিক ট্রেনিং কোর্স, রিফ্রেসার কোর্স, সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং, মিলিটারী ওরিয়েন্টেশন ট্রেনিং এবং একাধিক সেমিনারে অংশগ্রহণ পূর্বক সমাপ্ত করেছেন। এছাড়া তিনি ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি অব ইন্ডিয়া এবং দিল্লী জুডিসিয়াল একাডেমি হতে বিশেষ ট্রেনিং কোর্স সম্পন্ন করেন।